বর্জনের রাজনীতির বিপরীতে সর্বজনীন অন্তর্ভুক্তির রূপরেখা....
হোসাইন আহমেদ
বাংলাদেশ আজ তার রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসের এক অত্যন্ত জটিল ও সংকটাপন্ন মোড়ে এসে দাঁড়িয়েছে। ক্ষমতার রদবদল, ২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনাপ্রবাহ এবং তৎপরবর্তী রাজনৈতিক বাস্তবতায় রাষ্ট্রের ভবিষ্যৎ রূপরেখা কী হবে,তা নিয়ে গভীর সামাজিক ও রাজনৈতিক চিন্তার প্রয়োজন হয়ে পড়েছে। এই মুহূর্তে প্রশ্নটি কেবল একটি নির্বাচন আয়োজন বা ক্ষমতার পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নেই।
মূল প্রশ্নটি হলো,বাংলাদেশ কি রাজনৈতিক প্রতিশোধ ও বর্জনের সংস্কৃতি পেছনে ফেলে একটি স্থিতিশীল রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে পারবে, নাকি নতুন কোনো বিভাজনের চক্রে নিপতিত হবে? এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের মতো একটি দীর্ঘদিনের ঐতিহাসিক রাজনৈতিক শক্তিকে সম্পূর্ণ আইনের মাধ্যমে নিষিদ্ধ করে নিষ্ক্রিয় বা বর্জন করে কোটি কোটি মানুষের রাজনৈতিক কণ্ঠরোধের মাধ্যমে প্রকৃত জাতীয় পুনর্মিলন বা রিকনসিলিয়েশন কতটা সম্ভব!
সে সম্পর্কে এক গভীর বিশ্লেষণের প্রয়োজন রয়েছে।
আন্তর্জাতিক আইন, বিশ্বরাজনীতি এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে, বিশাল এক জনগোষ্ঠীকে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত রেখে কিংবা রাজনৈতিক পরিচয়কে অপরাধের সমার্থক বানিয়ে কখনোই স্থায়ী শান্তি বা অন্তর্ভুক্তিমূলক স্থিতিশীলতা অর্জন করা সম্ভব নয়। জাতীয় পুনর্মিলনের মূল দর্শন হলো রাষ্ট্রকে ক্রমাগত প্রতিহিংসার সংঘাত থেকে রক্ষা করে একটি টেকসই আইনের শাসনের ওপর দাঁড় করানো। আধুনিক আইনশাস্ত্রের মৌলিক নীতি হলো-
অপরাধের দায় সর্বদা ব্যক্তিগত, কখনো সমষ্টিগত নয়। কোনো দলের নির্দিষ্ট কিছু ব্যক্তির বিরুদ্ধে যদি আইন লঙ্ঘনের অপরাধের অভিযোগ থাকে, তবে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কেবল তাদের দায় নির্ধারিত হতে পারে। নির্দিষ্ট কিছু ব্যক্তির কর্মকাণ্ডকে কেন্দ্র করে একটি সমগ্র বৃহত্তর রাজনৈতিক দল, তার কোটি কোটি নেতা-কর্মী, সাধারণ সমর্থক কিংবা ভোটারদের ওপর সমষ্টিগত শাস্তির খড়্গ নামিয়ে আনা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে গ্রহণযোগ্য হতে পারে না। কোনো রাজনৈতিক দর্শনের সাথে যুক্ত কোটি কোটি মানুষকে রাজনৈতিকভাবে অধিকারহীন ও আতঙ্কের মধ্যে ঠেলে দিলে সমাজে যে গভীর ক্ষোভের জন্ম হয়, তা শেষ পর্যন্ত পুরো রাষ্ট্রকেই এক দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয় এবং আরও প্রতিহিংসার জন্ম দেয়।
ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রথম ও প্রধান শর্ত হলো আইনের নিরপেক্ষতা এবং সর্বজনীনতা। জুলাই-আগস্টে ঘটে যাওয়া প্রতিটি মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনার এবং প্রতিটি ঘটনারই নিরপেক্ষ ও তথ্যভিত্তিক তদন্ত প্রয়োজন। আধুনিক আগ্নেয়াস্ত্রের ব্যবহার, আদেশের উৎস এবং অপরাধীদের চিহ্নিতকরণে একটি সম্পূর্ণ আন্তর্জাতিক মানের নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা রাষ্ট্রের দায়িত্ব। তবে ন্যায়বিচারের আলো কেবল একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই সীমাবদ্ধ রাখা যাবে না। ৫ আগস্টের আগের বিচার হওয়া যেমন আইনের শাসন, তেমনি ৫ আগস্টের পর থেকে বাংলাদেশজুড়ে আওয়ামী লীগের নেতা-কর্মী, সমর্থক, সংখ্যালঘু সম্প্রদায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর চালিত হামলা, হত্যা, গুম, বসতবাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ এবং নারী ও শিশুদের ওপর সামাজিক ও মানসিক নির্যাতনের প্রতিটি ঘটনার নিরপেক্ষ আইনি বিচার নিশ্চিত করাও রাষ্ট্রের সমান দায়িত্ব।
লক্ষাধিক আওয়ামী লীগের নেতা-কর্মী দীর্ঘদিন যাবৎ কারাগারে বন্দী, অনেকে মৃত্যুবরণ করেছেন। আওয়ামী লীগের ব্যবসা-বাণিজ্য দখল করে নেওয়া হয়েছে, কবর থেকে মৃত লাশ তুলে জ্বালিয়ে দেওয়া হয়েছে, শত শত মাজার ভেঙে ফেলা হয়েছে! পাথর চাপা দিয়ে এবং কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, হত্যা করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। নারীদের পিতার সামনে ধর্ষণ করা হয়েছে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে এবং ছেলেকে বেঁধে রেখে মাকে ধর্ষণ করা হয়েছে,যা ২০০১ সালের পর থেকেও ভয়াবহ পর্যায়ে চলে গেছে। এই সব নির্যাতিত মানুষের বিচার স্বচ্ছতার সাথে করতে হবে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের পর্যালোচনায় যেমন রাষ্ট্রীয় বলপ্রয়োগের সমালোচনা করা হয়েছে, তেমনি ক্ষমতার রদবদলের সময়ে ক্ষমতাচ্যুত পক্ষের ওপর চালিত প্রতিশোধমূলক সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক বিরোধীদের ঢালাও মামলায় বন্দি রাখা এবং উপযুক্ত বিচারপ্রক্রিয়া ও সঠিক চিকিৎসাসেবা না পেয়ে কারাগারে মৃত্যুর ঘটনা আন্তর্জাতিক আইনের যথাযথ আইনি প্রক্রিয়া বিচারকাঠামোর জন্য এক মারাত্মক হুমকি।
কেবল পূর্ববর্তী রাজনৈতিক পরিচয়ের কারণে ঢালাওভাবে মামলা দেওয়া ও গ্রেপ্তার করার চর্চাকে জাতিসংঘের মানবাধিকার কমিশনও স্পষ্ট ভাষায় আইনি নীতিমালার পরিপন্থী হিসেবে চিহ্নিত করেছে। রাজনৈতিক প্রতিপক্ষকে চিরতরে বিনাশ করার মানসিকতা অতীতে ২০০৪ সালের ২১শে আগস্টের প্রকাশ্য দিবালোকে গ্রেনেড হামলার আসামিদের খালাস দিয়েছে, যা রাষ্ট্রকে টেকসই শান্তির আওতায় আনেনি। ক্ষমতার পালাবদলে যে রাজনৈতিক অস্ত্র আজ এক পক্ষের বিরুদ্ধে ব্যবহৃত হয়, কাল ক্ষমতার পরিবর্তন ঘটলে তা অন্য পক্ষের ওপর প্রয়োগের পথ খুলে দেয়,যা রাষ্ট্রের জন্য চরম ঝুঁকিপূর্ণ। বাংলাদেশ আওয়ামী লীগ কেবল একটি নির্বাচনমুখী দল নয়, এটি ১৯৪৭-এর স্বাধিকার আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৬৬-এর ৬-দফা এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মূল রাজনৈতিক নেতৃত্বদানকারী সংগঠন। স্বাধীন বাংলাদেশের সৃষ্টি, সংবিধান প্রণয়ন এবং আধুনিক রাষ্ট্রের অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর সাথে এই দলের ঐতিহাসিক অবদান অচ্ছেদ্যভাবে জড়িত। কোনো প্রশাসনিক সিদ্ধান্ত বা রাজনৈতিক মেরুকরণের মাধ্যমে এই ইতিহাস ও জনগণের একটি বড় অংশকে মুছে ফেলা অবাস্তব। সুস্থ গণতন্ত্রে শাসকদলকে শক্তিশালী বিরোধী দলের মুখোমুখি হতে হয়!
রাজনৈতিক শূন্যতা তৈরি করে কোনো দেশকে চিরস্থায়ী শান্তিতে রাখা যায় না।
বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি সর্বজনীন পুনর্মিলন কাঠামোর কোনো বিকল্প নেই। এই কাঠামোর প্রথম কাজ হতে হবে জুলাই-আগস্টের পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত সহিংসতার ঘটনাগুলোর নিরপেক্ষ ও দালিলিক প্রমাণভিত্তিক সত্য উদ্ঘাটন করা। অপরাধের ব্যক্তিগত দায় নির্ধারণ করে স্বচ্ছ বিচারে দোষীদের আইনের আওতায় আনতে হবে এবং রাজনৈতিক পরিচয়ের কারণে হয়রানির শিকার নিরপরাধ নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি ও আইনি সুরক্ষার ব্যবস্থা করতে হবে। আওয়ামী লীগের সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার বজায় রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের স্বাভাবিক সুযোগ নিশ্চিত করতে হবে, যাতে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার জনগণের হাতেই থাকে। সর্বশেষে, একটি নিরপেক্ষ 'সত্য ও পুনর্মিলন কমিশন' গঠনের মাধ্যমে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ প্রদান এবং রাজনৈতিক প্রতিহিংসার সংঘাত চিরতরে বন্ধ করার সাংবিধানিক নিশ্চয়তা তৈরি করতে হবে।
পুনর্মিলন কোনো রাজনৈতিক দলকে দেওয়া বিশেষ সুবিধা নয়, বরং এটি রাষ্ট্রের সার্বভৌমত্ব, আইনের শাসন ও গণতান্ত্রিক পরিপক্বতার পরীক্ষা। সত্যকে স্বীকার করা, অপরাধের নিরপেক্ষ বিচার নিশ্চিত করা, ভুক্তভোগীদের মর্যাদা দেওয়া এবং নিরপরাধ সাধারণ নাগরিক ও নেতা-কর্মীদের নাগরিক অধিকার সুরক্ষিত করার মাধ্যমেই কেবল বাংলাদেশ এক অবিচ্ছেদ্য, আত্মমর্যাদাশীল ও শান্তিময় গণতান্ত্রিক ভবিষ্যতে পদার্পণ করতে পারে।
এখানে জুলাই ও তার পরবর্তী একটি শক্তিশালী তথ্যসংবলিত চিত্র তুলে ধরলাম-
ইউনূস বলছেন, জুলাইয়ে মৃতের সংখ্যাটা ১৫০০!
জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল আরও ১০০ কমিয়ে জুলাইয়ের শহীদের সংখ্যা নির্ধারণ করেছে ১৪০০! বাংলাদেশ সরকারের গেজেট অনুযায়ী সেই সংখ্যা আরও প্রায় ৬০০ কমে ৮৪৪ জন! বাংলাদেশের শীর্ষস্থানীয় মিডিয়া প্রথম আলো-র অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী, সেই মৃতের সংখ্যা আরও ৩০০ জন কমে ৫৪৩ জন।
৬ আগস্ট শেখ হাসিনা ভারতে ছিলেন। তাহলে ৬ আগস্টের ১০৭ জন বাদ দিলে দাঁড়ায়: (৫৪৪ - ১০৭) = ৪৩৭ জন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট বেলা ২টা ২৫ মিনিটে বাংলাদেশ ছেড়েছেন। ৫ আগস্ট বাংলাদেশের অধিকাংশ আওয়ামী লীগ নেতাকর্মী জঙ্গি ও উগ্র জনতার ভয়ে তাদের এলাকা ছেড়েছেন। তাহলে ৫ আগস্ট নিহত ১০৮ জন বাদ দিলে সংখ্যাটা দাঁড়ায়: (৪৩৭ - ১০৮) = ৩২৯ জন।
এই ৩২৯ জনের মধ্যে সরকারের গেজেট অনুযায়ী ৪৪ জন হচ্ছেন নিহত পুলিশ কর্মকর্তা। তাই (৩২৯ - ৪৪) = ২৮৫ জন হচ্ছেন ৩৬ দিনের আন্দোলনে নিহতদের আনুমানিক একটা সঠিক সংখ্যা। বিবেকের আয়নায় দাঁড়িয়ে প্রশ্ন করুন, এই ২৮৫ জনের মধ্যে কতজন আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন?
প্রথম আলো-র ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত অনুসন্ধানী রিপোর্ট বলছে: এই নিহতদের মধ্যে ৮৭ জন আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন।"
তাহলে (২৮৫ - ৮৭) = ১৯৮ জন।
এই ১৯৮ জনের মধ্যে কতজন শিশু ছিল? প্রথম আলো-সহ বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা সঠিক অনুসন্ধানী রিপোর্ট নিয়ে পরিষ্কার ভাষায় বলেছে, জুলাই আন্দোলনে নিহতদের মধ্যে ১৩৩ জন হচ্ছে শিশু।
তাই (১৯৮ - ১৩৩) = ৬৫ জন।
জুলাই আন্দোলনে বিএনপি ও জামায়াতের সব মিলিয়ে মাত্র ৬৫ জন নিহত হয়েছেন,অপরদিকে আওয়ামী লীগের নিহত হয়েছেন ৮৭ জন। এই জুলাইয়ে নিহতদের অধিকাংশ বিভিন্ন জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন। এটাই সত্য, সুন্দর এবং বাস্তবতা।
জুলাই আন্দোলনের সন্ত্রসী নেতা এবং মাতৃভূমি অথবা মৃত্যু বইয়ের লেখক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গণমাধ্যমের কাছে স্পষ্ট করে বলেছেন"তাদের যোদ্ধাদের অস্ত্রের প্রশিক্ষণ ছিল এবং তারা সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন। বাংলাদেশের ৪০টি সশস্ত্র জঙ্গি সংগঠন এই তথাকথিত জুলাই ষড়যন্ত্রে যুক্ত ছিল, যার উপহার হিসেবে ৫ আগস্টের পর ৭০০ সাজাপ্রাপ্ত জঙ্গিকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের ভূগর্ভস্থ অপরাধ জগতে বা আত্মগোপনে পালিয়ে থাকা শীর্ষ সন্ত্রাসীরা এই জুলাই ষড়যন্ত্রে জড়িত ছিল,এজন্য উপহার হিসেবে বাংলাদেশের সাজাপ্রাপ্ত সকল শীর্ষ সন্ত্রাসীকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষিত জঙ্গি ইউনিট এই জুলাই ষড়যন্ত্রে সম্পৃক্ত ছিল-
মেজর জিয়াদের কথা ভুলে যাননি নিশ্চয়ই!
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে, অর্থাৎ আগস্টের সরকার পতনের মাত্র এক মাসের মাথায়, ক্লিনটন বৈশ্বিক উদ্যোগের সভায় উপদেষ্টা ইউনূস নিজ মুখেই স্বীকার করেছেন"জুলাই একটি সূক্ষ্ম ও পরিকল্পিত ছক ছিল।"
প্রাক্তন মার্কিন কর্মকর্তা মাইক বেঞ্জ আমেরিকার জনপ্রিয় গণমাধ্যম সাক্ষাৎকার অনুষ্ঠান 'দ্য টাকার কার্লসন শো'-তে স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশের সরকার পরিবর্তনের জন্য মার্কিন ছায়াসরকার বা গভীর রাষ্ট্রযন্ত্র সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর জন্য ২৯ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাকে (ইউএসএআইডি) দিয়েছে। মাইক বেঞ্জ এটাকে সরাসরি শেখ হাসিনার বিরুদ্ধে "সরকার পতনের অভিযান" হিসেবে উল্লেখ করেছেন। জুলাই ষড়যন্ত্রের মুখোশ "সরকার পতন" ওদের মুখ ফসকে বেরিয়ে গেছে বারবার। পরবর্তীতে এই মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কথা খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ মুখে মিডিয়ার সামনে স্বীকার করেছেন।
জুলাই কোনো জনযুদ্ধ ও বিপ্লব ছিল না। মাত্র ৩৬ দিনের আন্দোলনে পৃথিবীর কোথাও কোনো বিপ্লব হয়নি। বিপ্লব গাছে ধরা আম-কাঁঠাল নয় যে গালগল্প করলেই বিপ্লব হয়ে যাবে! জুলাই ছিল আওয়ামী লীগের লুঙ্গির তলায় ঢুকে "গুপ্ত শিবির"-এর ক্ষমতার গদি দখলের যুদ্ধ। জুলাইয়ে নিহত প্রথম ব্যক্তি আবু সাঈদ ছাত্রশিবিরের প্রশিক্ষিত সদস্য ছিল। প্রথমে অস্বীকার করলেও গদি দখলের পর তারা তা স্বীকার করেছে। শুরু হয়েছে আবু সাঈদকে দিয়ে, কিন্তু গুজব আসমানে উঠতে উঠতে সংখ্যাটা একটা হাস্যকর সংখ্যায় (১৫০০) পরিণত করেছে। মূলত এই জুলাই ছিল মুক্তিযুদ্ধকে ধ্বংস করার একটি মার্কিন ছায়াসরকার ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর দীর্ঘমেয়াদি ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের শুরু হয়েছিল ২০১৮ সালে শেখ হাসিনার পতনের জন্য আমেরিকার "অপারেশন বিডি" ৫ বিলিয়ন ডলারের প্রকল্প দিয়ে।
জুলাই-পরবর্তী চিত্র দেখলে সবকিছু আয়নার মতো সবার কাছে পরিষ্কার হয়ে যাবে:
মুক্তিযুদ্ধ - জুলাই যুদ্ধ
মুক্তিযোদ্ধা - জুলাই যোদ্ধা
স্বাধীনতা - আজাদি
মুক্তিযুদ্ধের স্লোগান -"পিন্ডি না ঢাকা, দিল্লী না ঢাকা!"
মুক্তিযোদ্ধা গণহত্যা - জুলাই গণহত্যা
মুক্তিযুদ্ধ জাদুঘর - জুলাই জাদুঘর
মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন - জুলাই ফাউন্ডেশন
মুক্তিযোদ্ধা কোটা - জুলাই কোটা
মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র -জুলাই ঘোষণাপত্র
এর পরও কি বলবেন, এসব বাংলাদেশের বিরুদ্ধে একটি পরিকল্পিত ষড়যন্ত্র ছিল না? এই সবকিছুর সঠিকভাবে আইনের শাসন, বিচারপ্রক্রিয়া, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। তাহলেই কেবল পুনর্মিলন করা সম্ভব।
এছাড়া জুলাই আন্দোলন চলাকালীন রাজপথে সশস্ত্র উপস্থিতি, সাজাপ্রাপ্ত জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীদের কারামুক্তি, মার্কিন কূটনীতি ও ইউএসএআইডি-র অর্থায়ন নিয়ে বিতর্কিত বক্তব্য, 'মেটিকুলাস ডিজাইন' ও 'রেজিম চেঞ্জ' সংক্রান্ত স্বীকারোক্তি এবং পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধ ও জাতীয় প্রতীকের সমান্তরালে নতুন ন্যারেটিভ তৈরির যে প্রচেষ্টা দেখা যাচ্ছে, তা একটি পরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়, যার বিপরীতে রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হলে কঠোর আইনের শাসন, নিরপেক্ষ বিচারপ্রক্রিয়া, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করেই পুনর্মিলনের পথ প্রশস্ত করতে হবে।
লেখক : শাহিদা জাহান, কবি, প্রাবন্ধিক ও শিক্ষক।।
মন্তব্য ০
আপনার মতামত জানান — সভ্য ভাষায় লিখুন