হতাশাগ্রস্থ ভাই/বোনেরা ইতিহাসের দিকে তাকাও
হোসাইন আহমেদ
আজ যারা দুর্বল চিত্তে হতাশায় ভুগছেন, তাদের মনে করিয়ে দিতে চাই- বাংলাদেশ আওয়ামী লীগ কোনো নির্বাচনী মৌসুমের দল নয়। এটি ৭৫ বছরের লড়াই, রক্ত ও ত্যাগের নাম। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে মৃত্যুকে তুচ্ছ করে আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধ করেছে জাতি।
১৯৭৫ এর ১৫ আগস্টের পর যখন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন মনে করা হয়েছিল, তখনো এই দল ঘুরে দাঁড়িয়েছে।
১/১১-এ যখন নেত্রীকে গ্রেফতার করে মাইনাস ফর্মুলা করা হয়েছিল, তখনো কর্মীরাই দলকে বাঁচিয়ে রেখেছিল।
আওয়ামী লীগের ইতিহাস হলো- আঘাত থেকে শক্তি সঞ্চয় করার ইতিহাস। আজকের সংকট সাময়িক। রাজনীতিতে জোয়ার-ভাটা থাকবেই। কিন্তু আদর্শের মৃত্যু হয় না। বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা, আর শেখ হাসিনার উন্নয়নের বাংলাদেশ, এই তিনটি স্তম্ভ যতদিন আছে, আওয়ামী লীগকে কেউ শেষ করতে পারবে না।
তাই হতাশাগ্রস্থ ভাই/বোনদের দুটি বিষয় মনে রাখতে বলবো-
(এক)
নেত্রী ফিরবেন, এটা শুধু বিশ্বাস নয়, রাজনৈতিক বাস্তবতা। জননেত্রী শেখ হাসিনা বারবার প্রমাণ করেছেন- তিনি পরিস্থিতির কাছে হার মানেন না। ১৯৮১ সালে নির্বাসন থেকে ফিরে তিনি দলকে ঐক্যবদ্ধ করেছিলেন। আজকের নির্বাসনও স্থায়ী নয়। আন্তর্জাতিক রাজনীতি, দেশের অর্থনৈতিক বাস্তবতা এবং তৃণমূলের অকল্পনীয় জনসমর্থন, সবকিছুই ইঙ্গিত দিচ্ছে ডিসেম্বরের ভেতরেই একটি বড় টার্নিং পয়েন্ট আসছে। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এখন সময়ের ব্যাপার মাত্র। তার আগমন মানেই রাজনীতির মোড় ঘুরে যাওয়া।
(দুই)
যদি প্রত্যাবর্তন বিলম্বিত হয়, আওয়ামী লীগের রাজনৈতিক বিজয় খুব শীঘ্রই হবে। মনে রাখবেন, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলেও মানুষের মনে থাকে। এই সরকারের অস্থিরতা, অর্থনৈতিক চাপ, আইন-শৃঙ্খলার অবনতি, মানুষ প্রতিদিন শেখ হাসিনার আমলের স্থিতিশীলতা মিস করছে। এই জন-আকাঙ্ক্ষাই আমাদের সবচেয়ে বড় শক্তি। সংগঠন গুছিয়ে রাখুন, মানুষের পাশে থাকুন। যখন সময় আসবে, এই জন-আকাঙ্ক্ষাই ব্যালটে, রাজপথে, কূটনীতিতে আওয়ামী লীগের জয় নিশ্চিত করবে।
তাই বলবো- হতাশা বা সমালোচনার ফেসবুক স্ট্যাটাস নয়, এখন দরকার তিনটি কাজ-
(১) ঐক্য : নিজেদের মধ্যে গ্রুপিং বন্ধ করুন। দুঃসময়ে ঐক্যই শক্তি।
(২) যোগাযোগ : প্রতি ইউনিয়নে, প্রতি ওয়ার্ডে কর্মীদের খোঁজ রাখুন। একজন কর্মীও যেন নিজেকে একা না ভাবে।
(৩) আদর্শিক প্রস্তুতি : শেখ হাসিনার উন্নয়নের গল্প, বঙ্গবন্ধুর ইতিহাস মানুষকে বলুন। অপপ্রচারের জবাব তথ্য দিয়ে দিন।
মনে রাখবেন, আওয়ামী লীগের কর্মীরা কখনো সুবিধাবাদী ছিল না। আমরা জেল-জুলুম, হামলা-মামলা মোকাবেলা করেই টিকে আছি। যারা আজ ভয়ে মুখ লুকাচ্ছে, ইতিহাস তাদের মনে রাখবে না। ইতিহাস মনে রাখবে তাদের, যারা এই দুঃসময়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল।
ডিসেম্বর খুব দূরে নয়। প্রস্তুত হোন। শেখ হাসিনা আসছেন। আওয়ামী লীগ ফিরছে, বাংলাদেশের বিজয় হবেই।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
লেখক : হুসাইন আহমদ, প্রকাশক।।।
মন্তব্য ০
আপনার মতামত জানান — সভ্য ভাষায় লিখুন